মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

মনোহরদীতে ৫ শতাধিক পরিবারের মাঝে ইউসুকার ঈদ সামগ্রী বিতরণ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ১০:১৯ পিএম

মনোহরদীতে ৫ শতাধিক পরিবারের মাঝে ইউসুকার ঈদ সামগ্রী বিতরণ

মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা:  নরসিংদীর মনোহরদীতে ইউসুকা ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার ৫শতাধিক পরিবারের  লোকজনের মাঝে ঈদ সামগ্রী  বিতরণ করেছেন ইউসুকা ফাউন্ডেশন । এ ছাড়াও বেশ কিছু  জন অসহায় লোকজনের মাঝে পরিধানের কাপড় শাড়ি ও লুঙ্গি  বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন এলাকায় ৫শতাধিক পরিবারকে ঈদ উপহার দেওয়াসহ পাশাপাশি বেশ কিছু  জন অসহায় দরিদ্র নারী পুরুষের মাঝে শাড়ি ও লঙ্গী বিতরণ করেন। 
রমজান মাস জুড়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ সৌরভ হোসেনের ডোমনমারা তার নিজ বাড়ি থেকে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় মানুষদের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
মনোহরদীর চরতারাকান্দী, খিদিরপুর, ডোমনমারা, কৃষ্ণপুর,  ও হাফিজপুরসহ আরো বেশ কিছু এলাকার লোকজনের মাঝে এসকল ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান বর্তমানে মালয়েশিয়ায় ব্যবসায় কর্মরত আছেন।  চেয়ারম্যান মোহাম্মদ সৌরভ হোসেন বলেন, এলাকার অসচ্চল,দরিদ্র,অসহায় লোকজনের মাঝে  এসব ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়েছে। ভবিষতেও এ সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান। উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, চিনি, সেমাই, দুধ, তৈল, সাবান ও পুলার চাউল।
ফাউন্ডেশনটি ৬ বছর ধরে মানুষের সেবায় কাজ করছেন।

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!