সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

এমাসে কালবৈশাখীর আভাস সাথে তাপপ্রবাহ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৯:০১ পিএম

এমাসে কালবৈশাখীর আভাস সাথে তাপপ্রবাহ

ডেইলি খবর ডেস্ক: চলতি মার্চ মাসে দেশে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে। আজ রবিবার মার্চ মাসব্যাপী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, মার্চ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়/নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এ মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ১-২টি মৃদু (৩৬-৩৭.৯ক্কসে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯ক্কসে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এ মাসে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরনের এবং ১-২ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!