বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

পটিয়া সমিতি ঢাকা স্বাস্থ্য সেবা উদ্বোধনী অনুষ্ঠানে- এনামুল হক এমপি স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ৩০, ২০২৬, ০৮:৫০ পিএম

পটিয়া সমিতি ঢাকা স্বাস্থ্য সেবা উদ্বোধনী অনুষ্ঠানে- এনামুল হক এমপি  স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পটিয়া সমিতি -ঢাকা‍‍`র উদ্যোগে স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।পটিয়া স্বাস্থ্য সেবা উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব এনামুল হক এনাম এমপি।৩০ মে শনিবার সন্ধ্যায় পটিয়া আদর্শ উচ্চ বিদল্যালয় অডিটোরিয়ামে পটিয়া সমিতি ঢাকা সভাপতি মো: আলী নাওয়াজের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য রাখেন ডাঃ মোঃ জামাল উদ্দিন, ডাঃ রেহানা আক্তার, ডাঃ শিহাব আফসার খান, ডাঃ আবদুল্লাহ আল মাহমুদ, ডাঃ মোঃ আবু তালেব, ডাঃ নাজমুল হুদা।
প্রধান অতিথি এনামুল হক এনাম এমপি বলেছেন দেশের স্বাস্থ্য ব্যবস্থার আমূল সংস্কার এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বাস্থ্য সেবাসহ দেশের উন্নয়ন কাজ চলছে। পটিয়াকে সন্ত্রাস, চাঁন্দাবাজ ও মাদক নির্মূলে সবাইকে এক যোগে কাজ করতে হবে। পটিয়া সমিতি ঢাকা উদ্যোগে যে স্বাস্থ্য সেবা কার্যক্রম হাতে নিয়েছে তাতে পটিয়া বাসী উপকৃত হবে। এই স্বাস্থ্য সেবা পরিচালনায় সব ধরনের সহযোগিতা আশ্বাস দেন তিনি।
বক্তারা বলেন,পটিয়া থেকে চিকিৎসার জন্য ঢাকায় আগত রোগীদের সঠিক দিকনির্দেশনা প্রদান,আর্থিক অস্বচ্ছল রোগীদের আর্থিক সহায়তা প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন,এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা,সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যসেবা ও প্রতিরোধকমূলক চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি,স্বাস্থ্যকর জীবন যাপন,নিয়মিত হাঁটা,মাদককে না বলা,ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা,সুষম ও স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস গড়ে তুলা,পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া,সময় মত ডাক্তারের পরামর্শ নেওয়া,শিশুদের মানসিক বিকাশের জন্য মোবাইল থেকে বিরত থাকা ইত্যাদি কার্যক্রমের উপর জোর দেওয়া হয়।

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!