বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

​​বাংলাদেশে চালু হতে যাচ্ছে বিশ্বখ্যাত থাই, কফি চেইন ‘ক্যাফে আমাজন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৬, ১২:০০ এএম

​​বাংলাদেশে চালু হতে যাচ্ছে বিশ্বখ্যাত থাই, কফি চেইন ‘ক্যাফে আমাজন

বিনোদন ডেস্খ: অপেক্ষার পালা শেষ করে বাংলাদেশে চালু হতে যাচ্ছে ক্যাফে আমাজন। ​বসুন্ধরা আবাসিক এলাকা এবং বসুন্ধরা সিটিতে জাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে জোড়া ভেন্যুতে গ্র্যান্ড লঞ্চ করবে ক্যাফে আমাজন।  এতে (বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে থাই নৃত্য ও  ‘মুয়ে থাই’ মার্শাল আর্ট পরিবেশনা)।

​থাইল্যান্ডের বিশ্বখ্যাত আন্তর্জাতিক কফি চেইন ব্র্যান্ড ‍‍`ক্যাফে আমাজন‍‍` (ঈধভব অসধুড়হ) বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তার বাণিজ্যিক যাত্রা শুরু করতে যাচ্ছে। বসুন্ধরা গ্রুপের সার্বিক তত্ত্বাবধানে

আগামীকাল ৬ই আগস্ট, ২০২৬ ঢাকার দুটি পৃথক ও বর্ণাঢ্য ভেন্যুতে দিনব্যাপী থাকবে উদ্বোধনী আয়োজনের নানা পরিকল্পনার নজরকাড়া বাস্তবায়ন।

​উদ্বোধনী দিনের প্রথম পর্ব সকাল ১১:২০ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ক্যাফে আমাজনের ‍‍`ফ্ল্যাগশিপ স্টোর‍‍`-এ অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকবেন থাইল্যান্ডের দূতাবাস প্রতিনিধি, চঞঞ সিয়ামের শীর্ষ কর্মকর্তা, বসুন্ধরা গ্রুপের উচ্চপদস্থ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সরকারি কর্মকর্তা এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিগণ।

দুপুর ১২:৩০ মিনিটে যৌথভাবে ফিতা কেটে ফ্ল্যাগশিপ স্টোরটির শুভ উদ্বোধন ঘোষণা করা হবে।

​একই দিন উদ্বোধনীর দ্বিতীয় পর্ব  ‍‍`বসুন্ধরা সিটি শপিং মল‍‍`-এ বিকেল ৩:০০ টায় অনুষ্ঠিত হবে।

সর্বসাধারণ ও কফি প্রেমীদের জন্য এই পর্বে থাকবে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক কার্যক্রম।


​ক্যাফে আমাজন সম্পর্কে:
​২০০২ সালে থাইল্যান্ডে যাত্রা শুরু করা ‍‍`ক্যাফে আমাজন‍‍` বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও দ্রুত বর্ধনশীল কফি চেইন। সতেজ কফির স্বাদ ও প্রাকৃতিকভাবে সজ্জিত আউটলেটের জন্য পরিচিত এই ব্র্যান্ডটি বিশ্বজুড়ে হাজার হাজার আউটলেটের মাধ্যমে সেবা দিয়ে আসছে। বসুন্ধরা গ্রুপের মাধ্যমে বাংলাদেশে বিশ্বমানের এই কফি অভিজ্ঞতা নিয়ে এসেছে ব্র্যান্ডটি।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!