বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

নতুন সরকারের একসঙ্গে ৩ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন যিনি রবিউল আলম রবি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৯:৫৯ পিএম

নতুন সরকারের একসঙ্গে ৩ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন যিনি রবিউল আলম রবি

সংসদ রিপোর্টার: দেশের ত্রয়োদশ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে সরকারের ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন।
নতুন সরকারের যোগাযোগের গুরুত্বপূর্ণ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ রবিউল আলম রবি। তিনি সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
৪৮ বছর বয়সি শেখ রবিউল আলম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। ধানমন্ডি থানা বিএনপির সভাপতিও তিনি।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে রবিউল আলম ধানের শীষ প্রতীকে পান ৮০ হাজার ৪৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জসীম উদ্দিন সরকার দাঁড়িপাল্লা প্রতীকে পান ৭৭ হাজার ১৩৬ ভোট। ছবি : সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!