স্পোর্টস ডেস্ক: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রæয়ারির গ্রæপ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাদের এই সিদ্ধান্তকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।সিদ্ধান্তটিকে ‘যেকোনো খেলাধুলার ক্রীড়াসুলভ মানসিকতার পরিপন্থী’ বলে আখ্যা দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়ার লিগ (ডবিøউপিএল) ২০২৬ ফাইনালের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিসিআইয়ের যুগ্ম সম্পাদক প্রভতেজ সিং ভাটিয়া। তিনি বলেন, পাকিস্তানের সিদ্ধান্ত ‘খুবই ভুল’ এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে বলে তিনি আত্মবিশ্বাসী।
ভাটিয়া বলেন, ‘এটি যে কোনো খেলাধুলার ক্রীড়াসুলভ আচরণের বিরুদ্ধে। পাকিস্তানের এই সিদ্ধান্ত খুবই ভুল। আমি নিশ্চিত, আইসিসি খুব কঠোর ব্যবস্থা নেবে। আমরা আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় থাকব।’
আইসিসি কী ধরনের ব্যবস্থা নিতে পারে, এ প্রশ্নে তিনি যোগ করেন, ‘এখানে সে বিষয়ে আলোচনা করা সম্ভব নয়, তবে আইসিসি অবশ্যই দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেবে।’এর আগে বৃহস্পতিবারই ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব বিসিসিআইয়ের অবস্থানের সঙ্গে একমত পোষণ করে বলেন, পাকিস্তানের বয়কটের সিদ্ধান্ত সত্ত্বেও ভারতের প্রস্তুতিতে কোনো পরিবর্তন নেই। কলম্বোতে অধিনায়কদের মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানান, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চিরপ্রতিদ্ব›দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য ভারত পুরোপুরি প্রস্তুত।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে ৭ ফেয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। ভারত তাদের অভিযান শুরু করবে ৭ ফেব্রæয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১২ ফেব্রæয়ারি নামিবিয়ার বিপক্ষে গ্রæপ ম্যাচ খেলবে। গ্রæপ ‘এ’-তে পাকিস্তানের পাশাপাশি নেদারল্যান্ডসও রয়েছে। সূত্র : এএনআই

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :