ডেইলি খবর ডেস্ক: দেশে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। আজ সোমবার (১১ মে) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেন খান জানান, আজ সোমবার (১১ মে) বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার ৯৫৬ কোটি ৫৬ লাখ ৬০ হাজার ডলার। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৪২২ কোটি ৬৩ লাখ ৩০ হাজার ডলার।এর আগে গতকাল রোববার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দুই মাসের (মার্চ ও এপ্রিল) আমদানি বিল পরিশোধ করেছে ১৫১ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ডলার। আকুর বিল পরিশোধের পর আইএমএফের হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ দাঁড়িয়েছিল দুই হাজার ৯৪৭ কোটি ৯২ লাখ ৭০ হাজার ডলার।
অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ৪১৪ কোটি ২০ হাজার ডলার। এর আগে গত ৭ মে বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ ছিল তিন হাজার ৯৬ কোটি ৪০ হাজার ডলার। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৫৬১ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :