রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ৩, আহত ২০

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৬, ০২:০৩ পিএম

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ৩, আহত ২০

জেলা সংবাদদাতা: গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। আজ রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস পরিবহণের একটি যাত্রীবাহী বাস মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান এনটিভিকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে নিহত অবস্থায় পাই এবং আহতদেরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। নিহতদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের কারো নাম-পরিচয় পাওয়া যায়নি। তিনজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!