ডেইলি কবর ডেস্ক: রাসায়নিক পদার্থ জমে থাকা কনটেনাইর নিয়ে বিপজ্জনক অবস্থায় আছে দীর্ঘ দুই দশক। এসব বিপজ্জনক কনরটইনার এবার চট্টগ্রাম বন্দর থেকে অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে প্রথম ধাপে ধ্বংসের জন্য ৯টি কনটেইনার নারায়ণগঞ্জে নেয়া হচ্ছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বন্দরের এইট বি ইয়ার্ড থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় এসব রাসায়নিক বহনকারী গাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ওয়াটা কেমিক্যালসের উদ্দেশে ছেড়ে যায়।
প্রথম ধাপে সরিয়ে নেয়া ৯টি কনটেইনারের মধ্যে রয়েছে কের সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের ১টি কনটেইনার, মিথানলের ৫টি কনটেইনার এবং থিনারের ২টি কনটেইনার। বিপজ্জনক এসব রাসায়নিক ধ্বংস করার উদ্দেশ্যেই চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জে নেয়া হচ্ছে।
আমদানির পর বিভিন্ন কারণে এসব রাসায়নিক বন্দর থেকে খালাস নেয়া হয়নি। এর সঙ্গে মামলা-সংক্রান্ত জটিলতাও যুক্ত হয়। ফলে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকে বিপজ্জনক রাসায়নিক ভর্তি কনটেইনারগুলো।
বন্দর সূত্রে জানা যায়, এভাবে দীর্ঘদিন আটকে থাকা মোট ২৯টি কনটেইনারে প্রায় ৮১ টন রাসায়নিক পদার্থ রয়েছে। দীর্ঘ সময় ধরে এসব রাসায়নিক বন্দরে পড়ে থাকায় তা বন্দরের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে ওঠে। বিষয়টি সমাধানে সরকারের বিভিন্ন মহল থেকে উদ্যোগ নেয়া হয়।
এরই ধারাবাহিকতায় প্রথম ধাপে ৯টি কনটেইনার চট্টগ্রাম বন্দর থেকে অপসারণ করে নারায়ণগঞ্জে নেয়া হলো। বিশেষ নিরাপত্তাব্যবস্থায় এসব রাসায়নিক বহনকারী গাড়িগুলো বন্দরের এইট বি ইয়ার্ড থেকে রূপগঞ্জের ওয়াটা কেমিক্যালসের উদ্দেশে যাত্রা করে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :