শনিবার, ২৩ মে, ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদে ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রয় শুরু

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৯:৪১ এএম

ঈদে ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রয় শুরু

ডেইলি খবর ডেস্ক: ঈদুল আজহা শেষে ঘরে ফেরা যাত্রীদের যাত্রা সহজ করতে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার (২২ মে) বিক্রি হচ্ছে আগামী ১ জুনের যাত্রার টিকিট।রেলওয়ের ঘোষণা অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলীয় ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলীয় ট্রেনের টিকিট পাওয়া যাবে দুপুর ২টা থেকে। আগের মতো এবারও সব আসনের টিকিট শুধুমাত্র অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ৩১ মে যাত্রার টিকিট বিক্রি হয়েছে ২১ মে। এ ছাড়া ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের টিকিট ২৫ মে বিক্রি করা হবে।রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রার এই অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কাটার সময় উল্লেখ করতে হবে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!