শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রাশমিকার রাজকীয় বিয়ে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১২:২৪ এএম

রাশমিকার রাজকীয় বিয়ে

বিনোদন ডেস্ক: অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। রাজস্থানের উদয়পুরে বৃহস্পতিবার শেষ হয়েছে এই দুই তারকার বিয়ে রজকীয় অনুষ্ঠান। পাহাড়ঘেরা বিলাসবহুল রিসোর্টে নিকটাত্মীয় পরিজন এবং বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। 
ভারতীয় গণমাধ্যমগুলো খবররে বলা হয়েছে, তেলুগু রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বিতীয় দফা বিয়েতে বসেন রাশমিকা ও বিজয়। বিয়ের পর নিজের সামাজিক মাধ্যমে এই ছবিগুলো শেয়ার করেছেন নবদম্পতি।
এই বিশেষ আয়োজনে রাশমিকার পরেন ঐতিহ্যবাহী কোডাভা স্টাইলের শাড়ি। কোডাভা প্রথা অনুযায়ী শাড়ির ভাঁজ থাকে পেছনের দিকে, যা কুর্গ অঞ্চলের নারীদের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। ছবি: ইন্সটাগ্রামএর আগে সকালে তেলুগু রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। তেলুগু বিয়েতে রাশমিকার পোশাক ছিল অত্যন্ত নান্দনিক ও ঐতিহ্যবাহী। 
শোনা যাচ্ছে, তার বিবাহের পোশাকে ছিল মহরৎ ও দামী সিল্ক শাড়ির বিশেষ সমাহার, যা পুরো বিয়ের আয়োজনকে দিয়েছে রাজকীয় আবহ। ভেন্যুতে মুঠোফোন ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল, যাতে কোনো ছবি ফাঁস না হয়। 
উদয়পুরে রাজকীয় বিয়ের পর আগামী ৪ মার্চ হায়দরাবাদে হবে রাজকীয় রিসেপশন, যেখানে ইন্ডাস্ট্রির নামী তারকারা উপস্থিত থাকবেন।‘বিরোশ’অর্থাৎ বিজয়-রাশমিকার প্রি-ওয়েডিংয়ে আয়োজনে ছিল কে-ড্রামা থিম। কারণ,রাশমিকা কোরিয়ান পপ সংস্কৃতির ভক্ত। অনুষ্ঠানে রাখা হয়েছিল কে-ড্রামা থিমের কেক। বিয়ের পর বিজয়-রাশমিকার পক্ষ থেকে ভেন্যুর বাইরে উপস্থিত পাপারাজ্জি ও শিশুদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। জানানো হয়েছে, বিয়ের অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং দুই পরিবারই ভীষণ খুশি। মিষ্টির বাক্সের ওপর রাশমিকার ছবি দেখা গেছে। ছবি: ইন্সটাগ্রাম

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!