শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

শর্বরীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, ছবি ফাঁস নিয়ে নতুন প্রেমের চর্চায় সানী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০৩:১০ পিএম

শর্বরীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, ছবি ফাঁস নিয়ে নতুন প্রেমের চর্চায় সানী

বিনোদন ডেস্ক: দীর্ঘদিনের প্রেমিকা শর্বরী ওয়াঘের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে নতুন করে আলোচনায় উঠে এসেছেন অভিনেতা সানী কৌশল। নতুন করে বলিউড তারকা ভিকি কৌশলের ভাই ভাই সানীর সঙ্গে ক্যাটরিনা কাইফের বোন ইজাবেল কাইফের সম্পর্ক তৈরি হয়েছে কি না, তা নিয়ে শুরু হয়েছে চর্চা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি পোস্ট ঘিরে এই জল্পনা ছড়িয়েছে বলে দাবি করে ভারতীয় বেশ কিছু গণমাধ্যম।

সম্প্রতি তুরস্ক সফরের পর থেকে সানী ও ইজাবেলকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। অনুরাগীরা দুজনের পোস্ট করা ছবির মধ্যে বেশ কিছু মিল খুঁজে পেয়েছেন। তাদের দাবি, ছবিতে দেখা কয়েকটি স্থান, প্রেক্ষাপট ও ছুটি কাটানোর মুহূর্তের মধ্যে মিল রয়েছে। সেখান থেকেই দুজন একসঙ্গে তুরস্কে ঘুরতে গিয়েছিলেন কি না, সেই প্রশ্ন উঠেছে।

যদিও সানী কিংবা ইজাবেল কেউ তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এমনকি তারা একসঙ্গে তুরস্কে গিয়েছিলেন কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তুরস্ক সফরের একাধিক ছবি পোস্ট করেন সানী। কাজের ব্যস্ততা থেকে দূরে ছুটি কাটানোর বিভিন্ন মুহূর্ত ধরা পড়ে সেই ছবিগুলোতে। এর আগে ইজাবেলও তুরস্ক থেকে বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছিলেন। দুজনের ছবিতে এক ধরনের প্রেক্ষাপট দেখা যাওয়ার পরই অনুরাগীদের মধ্যে শুরু হয় নানা জল্পনা। ই

১৮ সেপ্টেম্বর ছুটির কিছু ছবি পোস্ট করেন সানী। সেই পোস্টে ইজাবেল মন্তব্য করেন, ‘ইউ আর ওয়েলকাম ফর দ্য বেস্ট বুক রেকমেন্ডেশন এভার।’ অর্থাৎ, সানীকে সেরা বইয়ের সন্ধান দেওয়ার কৃতিত্ব মজার ছলে নিজের বলে দাবি করেন তিনি। তাদের এই কথোপকথনও নজর কেড়েছে নেটাগরিকদের।

সানী ও ইজাবেলের পারিবারিক সম্পর্কের কারণেও নতুন এই জল্পনা আরও আলোচনায় এসেছে। ক্যাটরিনা কাইফের ছোট বোন ইজাবেল। অন্যদিকে, সম্পর্কে ক্যাটরিনার দেবর সানী। ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা। এরপর বিভিন্ন পারিবারিক আয়োজন ও ছবিতে সানী ও ইজাবেলকে একসঙ্গে দেখা গেছে।

এদিকে সানী ও শর্বরীর সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জনও বেশ কিছুদিন ধরে চলছে। শোনা যায়, ২০২০ সালের দিকে ‘দ্য ফরগটেন আর্মি—আজাদি কে লিয়ে’ সিরিজের সেটে তাঁদের পরিচয় ও ঘনিষ্ঠতা। প্রায় ছয় বছর সম্পর্কে থাকার পর ২০২৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়েছে বলে জল্পনা ছড়ায়। তবে সম্পর্ক কিংবা বিচ্ছেদ—কোনোটি প্রকাশ্যে নিশ্চিত করেননি সানী বা শর্বরী।

দীর্ঘদিন সানী ও শর্বরীকে বিভিন্ন অনুষ্ঠান, পার্টি ও পারিবারিক আয়োজনে একসঙ্গে দেখা গেছে। নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা না বললেও তাঁদের একসঙ্গে উপস্থিতি বারবার প্রেমের গুঞ্জন উসকে দিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার ঘটনা কমেছে।

কাজের ক্ষেত্রে সানীকে সর্বশেষ দেখা গেছে নেটফ্লিক্সের সিনেমা ‘ফির আঈ হসীন দিলরুবা’তে। এতে তিনি অভিমন্যু পণ্ডিত চরিত্রে অভিনয় করেন। সিনেমাটিতে তাঁর সঙ্গে ছিলেন তাপসী পন্নু ও বিক্রান্ত ম্যাসি।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!