শনিবার, ০৮ আগস্ট, ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৬, ০৯:৪৫ পিএম

এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আইনঅপরাধ ডেস্ক: পাঁচ কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগে করা মামলায় দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। শনিবার (৮ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার নথি ও বাদীপক্ষের সূত্রে জানা গেছে, আর্থিক লেনদেন কেন্দ্র করে কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে ৫ কোটি টাকার একটি চেক ডিজঅনারের অভিযোগে মামলা করা হয়। বাদীপক্ষের দাবি, সংশ্লিষ্ট চেকটি ব্যাংকে জমা দেওয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকায় তা পরিশোধ হয়নি।

চেকটি প্রত্যাখ্যাত হওয়ার পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে মামলা করা হয়। মামলার শুনানি শেষে আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

কাজী এরতেজা হাসান দীর্ঘদিন ধরে গণমাধ্যম ও রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!