মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৪:২৬ পিএম

হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

ডেইলি খবর ডেস্ক: দেশে হামে মৃততু যেনো থামছেই না। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আজও আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এবং হামের উপসর্গ নিয়ে বাকি ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।মঙ্গলবার (১২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৫৬ জন।১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৪ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৫৬৭ জন। ফাইল ছবি
 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!