বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

এমপির বাড়িতে আগুন লেগেছে না লাগিয়েছে তা তদন্ত হচ্ছে-সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৭:৫৭ পিএম

এমপির বাড়িতে আগুন লেগেছে না লাগিয়েছে তা তদন্ত হচ্ছে-সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ডেইলি খবর প্রতিবেদক: সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লেগেছে নাকি লাগিয়েছে তা তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আগুন লেগেছে না লাগিয়েছে, এটা তদন্ত করতে আমি অলরেডি নির্দেশ দিয়েছি যৌথ টিমকে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরেজমিন বিজিবি টিম গিয়ে ঘটনাস্থলে পেট্রলবোমার কোনো চিহ্ন পায়নি। সেখানে পেট্রল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ পাওয়া যায়নি। বাড়ির দেয়ালে পেট্রলবোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ছাড়া কোনো সাক্ষীর নিকট থেকে পেট্রলবোমার কোনো তথ্য পাওয়া যায়নি।

মোটামুটিভাবে এখনো ধারণা করা হচ্ছে, এখানে পেট্রলবোমা ব্যবহৃত হয়নি।’ অধিকতর তদন্তের রিপোর্ট পাওয়ার পর আগুনের প্রকৃত কারণ বলা যাবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।  বলেন, ‘এ ঘটনায় কোনো নাশকতা থাকলে সরকার জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেবে।’

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলামের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে আলামতে দেখা যাচ্ছে পুরাতন বাড়ি হওয়ায় এখানে ইলেকট্রিক ওয়ারিংয়ের দুর্বলতা ছিল। একটা ছবিতে দেখা যাচ্ছে, এটা অনেকটা শর্ট সার্কিটের মতো ঘটনা হতেও পারে। তবে সবকিছু এটা অনুমাননির্ভর। তদন্তসাপেক্ষে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া যাবে।’

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জিডি অনুসারে আমাদের পুলিশ তদন্ত করছে।গতকাল বুধবার দিবাগত রাতে এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগে। এনসিপি নেত্রী ফেসবুক পোস্টে দাবি করেন, তার বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!