শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

এবার মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৯:২৮ পিএম

এবার মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক: নতুন সরকারের শপথের দুদিন আগেই মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। আজ সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করতে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন চুক্তিতে নিয়োগ পাওয়া প্রধান উপদেষ্টার মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা শেখ আব্দুর রশীদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিসিএস ৮২ ব্যাচের কর্মকর্তা শেখ আব্দুর রশীদ আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত সচিব থেকে অবসরে গিয়েছিলেন। ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনে অন্তর্র্বতী সরকার ক্ষমতায় আসার পর তাকে চুক্তিভিত্তিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করা হয়েছিল। পরে ২০২৪ সালের ১৪ অক্টোবর অথবা যোগদানের তারিখ হতে দুই বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুইদিনের মাথায় নতুন সরকার গঠনের আগ মুহূর্তে শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল করা হলো।সংগৃহীত ছবি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!