শুক্রবার, ১২ জুন, ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৪:৫০ পিএম

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ডেইলি খবর ডেস্ক: রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল করেছে সরকার। এরআগে ছয় নবজাতক মৃত্যুর ঘটনায় কারণ দর্শাও নোটিশ জারি করা হয়েছিল আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের জবাব সন্তোষজনক না হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।এর আগে ছয় শিশুর মৃত্যু নিয়ে গতকাল আদ্‌-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া ব্যাখ্যায় সন্তুষ্ট নন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতক মারা যায়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ ছাড়া আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানাতে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। এ জন্য তাকে ৭ জুন বিকেল ৫টা পর্যন্ত ৭২ ঘণ্টা সময় দেয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে এই নোটিশ দেয়া হয়।
গত শনিবার রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর (শোকজ) নোটিশের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।এজন্য শুরুতে হাসপাতাল কর্তৃপক্ষকে ৭ জুন বিকেল ৫টা পর্যন্ত শোকজের জবাব দিতে ৭২ ঘণ্টা সময় দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে শোকজের জবাব দিতে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে আরও ৪৮ ঘণ্টা সময় দেয় স্বাস্থ্য অধিদপ্তর। গত ৭ জুন বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে পাঠানো এক চিঠিতে সময় বাড়ানোর বিষয়টি জানানো হয়। অবশেষে শোকজের জবাব পাওয়ার পর ৬ নবজাতকের মৃত্যর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হলো। ফাঈর ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!