সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

এবার নির্বাচন ঘিরে ৯৬ ঘণ্টা বিকাশ-নগদ-রকেটে লেনদেনে সীমা বেঁধে দিলো কেন্দ্রীয় ব্যাংক

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১১:৪৮ পিএম

এবার নির্বাচন ঘিরে ৯৬ ঘণ্টা বিকাশ-নগদ-রকেটে লেনদেনে সীমা বেঁধে দিলো কেন্দ্রীয় ব্যাংক

ডেইলি খবর ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ৯৬ ঘণ্টা (৪ দিন) মোবাইল ব্যাংকিং সেবায় (এমএফএস) লেনদেনে সীমারেখা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সময়ে নগদ, বিকাশ ও রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। সেই সঙ্গে একদিনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে।
রোববার (৮ ফেব্রæয়ারি) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে সার্কুলার জারি করা হয়েছে। সোমবার (৯ ফেব্রæয়ারি) রাত ১২টা থেকে নির্বাচনের দিন (১২ ফেব্রæয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে জারি করা ওই সার্কুলারে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতাধীন ইন্টারনেট ব্যাংক ফান্ড ট্রান্সফারের (আইবিএফটি) মাধ্যমে পিটুপি লেনদেনের অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তিক হিসাবের সীমা নির্ধারণ করা হয়েছে।
এ ক্ষেত্রে পি-টু-পি লেনদেনে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা হবে ১ হাজার টাকা এবং দৈনিক সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে। তবে মার্চেন্ট পেমেন্ট এবং ইউটিলিটি বিলের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী নিয়মিত লেনদেনের বিধান অপরিবর্তিত থাকবে। এছাড়া অন্যান্য সব ধরনের এমএফএস লেনদেন উল্লেখিত সময়ে সাময়িকভাবে বন্ধ থাকবে।
সার্কুলারে বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নির্বাচন উপলক্ষে এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কর্তৃক নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করতে হবে। এ ক্ষেত্রে উল্লেখিত সময়ে সব ধরনের লেনদেন এমএফএস প্রোভাইডার কর্তৃক সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের (ক্লোজ মনিটরিং) আওতায় আনা এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রæততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে।
এছাড়াও নির্বাচন ঘিরে এই ৪ দিনে পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং (আইবিএফটির মাধ্যমে লেনদেন) সম্পূর্ণ বন্ধ থাকবে এবং এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলো নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলেও সার্কুলারে উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।সংগৃহীত ছবি

 

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!