শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

ঢাকার অনুরোধেই তিস্তায় আগ্রহী চীন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ১০:৪৪ পিএম

ঢাকার অনুরোধেই তিস্তায় আগ্রহী চীন

ডেইলি খবর ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের আগ্রহের পেছনে অন্য কোনো ভূরাজনৈতিক বিবেচনা নেই বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতেই চীন এ প্রকল্পে এগিয়ে এসেছে। এর বাইরে অন্য কোনো বিষয় চীনের বিবেচনায় নেই।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সদ্য সমাপ্ত চীন সফর নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, তিস্তা প্রকল্প উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি জড়িত। বাংলাদেশের অনুরোধ পাওয়ার পরই চীন প্রকল্পটি নিয়ে কাজ শুরু করেছে এবং যথাসাধ্য সহযোগিতা করবে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!