বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

একদিনে দুবার ভূমিকম্পে কাঁপল দেশ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১০:১৬ পিএম

একদিনে দুবার ভূমিকম্পে কাঁপল দেশ

ডেইলি খবর ডেস্ক: এক দিনে দ্বিতীয়বার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ।জানা গেছে,এবারের কম্পনটির উৎপত্তি ছিল মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, মঙ্গলবার (৩ ফেব্রæয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৩ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯।
এরআগে, ভোর ৪টা ৩৬ মিনিটে ৪.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভারতের হাওড়া শহর থেকে এর দূরত্ব ছিল প্রায় ৩৬ কিলোমিটার পূর্বে। ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!