ডেইলি খবর ডেস্ক: চলতি বছরের এপ্রিলের ১২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৪৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ১৭ হাজার ৫৩১ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গতকাল রোববার প্রবাসী আয় এসেছে দুই হাজার ৬৭১ কোটি ৮০ লাখ টাকা।
আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, গত বছরের এপ্রিল মাসের প্রথম ১২ দিনে প্রবাসী আয় এসেছিল ১০৫ কোটি ২০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩৬ দশমিক ৫০ শতাংশ।
অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১২ এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছে দুই হাজার ৭৬৪ কোটি ৫০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ১২ এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছিল দুই হাজার ২৮৩ কোটি ৮০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২১ দশমিক ১০ শতাংশ।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :