ডেইলি খবর ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে ১ হাজার ১৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ডেঙ্গুতে তিনজন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪১৫ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ১৪১, চট্টগ্রাম বিভাগে ১৭৩, বরিশাল বিভাগে ১৩৭, রাজশাহী বিভাগে ১৩১, ময়মনসিংহ বিভাগে ৮৫, রংপুর বিভাগে ৫৮ ও সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগে ডেঙ্গুতে মারা গেছেন ২৬৫ জন। এছাড়া খুলনা বিভাগে ৮৮, চট্টগ্রাম বিভাগে ৫৩, ময়মনসিংহ বিভাগে ৪১, বরিশাল বিভাগে ৩৩, রাজশাহী বিভাগে ৩১, রংপুর বিভাগে ৯ এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :