রবিবার, ২৮ জুন, ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

অন্তর্র্বতী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ১০:০৮ পিএম

অন্তর্র্বতী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক:  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্র্বতী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্র্বতী সরকারের সময় যমুনার অন্দরে আর কিনারে হওয়া ভয়াবহ দুর্নীতির তদন্ত করতে দুদককে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, টিআইবি কয়েকদিন আগে একটা রিপোর্ট করেছে ‘সর্বোচ্চ দুর্নীতি হয়েছে’ অন্তর্র্বতী সরকারের সময়ে। এসব কথা আমি বলছি না গণমাধ্যম বলেছে। এই একটা অস্থির সময় পার করে আমাদের নির্বাচন আদায় করতে হয়েছে। হ্যাঁ এজন্য নির্বাচন ও জাতীয় স্বার্থে জুলাই সনদে আমরা সই করেছি।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!