শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীর শপথ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৬, ০৭:৫৬ পিএম

নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীর শপথ

ডেইলি খবর ডেস্ক: সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস পর মন্ত্রিসভায় যুক্ত হলেন চার পূর্ণমন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী। তাদের নিয়ে মন্ত্রীসভার আকার দাঁড়ালো ৫২ জনে। আজ সন্ধ্যায় নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ান নব নির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজে শপথ নেয়ার পরপরই মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ পড়ান তিনি। সরকারি সেবা ও নাগরিক তথ্যের সন্ধান করা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের এমপি আবদুল মঈন খান, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, বাংলাদেশ জাতীয় পাটির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!