স্পোর্টস প্রতিবেদক: আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তামিম ইকবালকে সভাপতি করে গঠন করেছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি। এই কমিটির মূল দায়িত্ব তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা। তামিম আজ বিসিবি নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ জানিয়েছেন সাংবাদিকদের।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে চলাকালে প্রেসবক্সে সাংবাদিকদের তামিম জানিয়েছেন, আগামী ৭ জুলাইয়ের মধ্যে করার কথা থাকলেও এত সময় তাঁরা নেবেন না। জুনের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন তামিম। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে মাঠে বলবয় সংস্কৃতি ফেরানোর ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি।ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :