ডেইলি খবর ডেস্ক: জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কর্মজীবী মায়েদের দৈনিক কর্মঘণ্টা ৫ নির্ধারণ করা হবে এবং বাকি ৩ ঘণ্টার জন্য সরকার ভর্তুকি দেবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৪ ফেব্রæয়ারি) রাজধানীর একটি হোটেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতের ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে তিনি একাত্তরের মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন। এরপর রাষ্ট্র পরিচালনায় দলের পরিকল্পনা তুলে ধরেন।
ডা. শফিকুর রহমান জানান, সরকার পরিচালনায় ২৬টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। আটটি ভাগে ৪১টি ভিশন তুলে ধরা হয়েছে ইশতেহারে। তিনি বলেন, ‘ইশতেহার জামায়াতের কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দেশ গঠনের জীবন্ত দলিল।’
ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মৌলিক অধিকার সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বলে জানান তিনি। কর্মজীবী মায়েদের বিষয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে তাদের কর্মঘণ্টা ৫ করা হবে এবং অবশিষ্ট ৩ ঘণ্টার জন্য সরকারিভাবে ভর্তুকি দেওয়া হবে।
যুবসমাজের প্রসঙ্গ তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশ পিছিয়ে থাকুক—এটা আজকের যুবসমাজ চায় না। তাদের কাছে আমাদের দায় রয়েছে।’ শহীদদের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, এই দায়িত্ব অবহেলা করা হবে না।
ইশতেহার নিয়ে মতামত ও পরামর্শ আহ্বান করে তিনি বলেন, দেশের ও মানুষের কল্যাণে প্রয়োজনে এটি আরও উন্নত করা যেতে পারে। একই সঙ্গে বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে মানবিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথাও জানান তিনি।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :