বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

ব্যালন ডি’অর জিতবেন কেইন, আশায় বায়ার্ন কোচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ০৮:৫১ পিএম

ব্যালন ডি’অর জিতবেন কেইন, আশায় বায়ার্ন কোচ

স্পোর্টস ডেস্কব্যালন ডি’অরের দৌড়ে হ্যারি কেইনকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার ইংলিশ স্ট্রাইকারের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন বায়ার্ন মিউনিখের কোচ ভিনসেন্ট কোম্পানি। তার মতে, গোল করার পাশাপাশি দলের প্রয়োজনে নিজেকে বদলে নেওয়া, সতীর্থদের জন্য খেলা এবং ধারাবাহিক পারফরম্যান্সের যে নজির কেইন গড়েছেন, তাতে ক্যারিয়ারের শেষ দিকে এই পুরস্কার তার প্রাপ্য।

বুধবার (২১ অক্টোবর) রাতে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে ২-২ গোলে ড্র করে বায়ার্ন। ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান ছিল কেইনের। আলফোনসো ডেভিসের গোলে সহায়তা করার পর পেনাল্টি থেকে নিজেও জালের দেখা পান ইংল্যান্ড অধিনায়ক। ম্যাচ শেষে তার ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে কথা বলেন কোম্পানি।

বায়ার্ন কোচের চোখে, কেইনের বড় গুণ কেবল গোল করার দক্ষতা নয় বরং দলের স্বার্থে নিজের ভূমিকা বদলে নেওয়ার ক্ষমতা। কখনো আক্রমণভাগে থেকে প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করেন, আবার কখনো মাঝমাঠে নেমে সতীর্থদের জন্য সুযোগ বানান। প্রয়োজন হলে রক্ষণেও অবদান রাখেন এই স্ট্রাইকার।

কোম্পানির মতে, দলের জন্য এমন নিঃস্বার্থ মানসিকতা ও ধারাবাহিক পারফরম্যান্স কেইনকে অন্যদের থেকে আলাদা করেছে। ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দলীয় সাফল্যেও তার অবদান গুরুত্বপূর্ণ।

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭৩ গোল করার কৃতিত্ব দেখিয়েছেন কেইন। বায়ার্নের হয়ে জিতেছেন ঘরোয়া শিরোপাও। সব মিলিয়ে ব্যালন ডি’অরের আলোচনায় তার নামও গুরুত্ব পাচ্ছে।এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম আগামী সোমবার (২৬ অক্টোবর) লন্ডনে ঘোষণা করা হবে। পুরস্কারটি শেষ পর্যন্ত কার হাতে উঠবে, তা জানতে অপেক্ষা করতে হবে সেই রাত পর্যন্ত।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!