বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

তৃতীয় সেঞ্চুরির দেখা পেলেন সাদমান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৬, ১০:৩৮ এএম

তৃতীয় সেঞ্চুরির দেখা পেলেন সাদমান

স্পোর্টস ডেস্ক: এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন খেলতে নেমেছে বাংলাদেশ। যেখানে দিনের প্রথম ওভারেই সেঞ্চুরি তুলে নিয়েছেন সাদমান ইসলাম। টেস্ট ক্যারিয়ারে বাঁহাতি ওপেনারর এটি তৃতীয় শতক। তবে সেঞ্চুরি করে বেশিক্ষণ টিকতে পারেননি সাদমান। ২৩৪ বলে ১১টি চারে ১০৫ রান করে অভিষিক্ত জোশুয়া বিশপের বলে এলবি হন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৭৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২২১ রান করেছে বাংলাদেশ।

এর আগে গতকাল খেলার প্রথম দিন টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। আলোর স্বল্পতার কারণে ৭৪ ওভার পর্যন্ত খেলা হয়। এ সময় ৩ উইকেট হারিয়ে ২১৩ রান করে স্বাগতিকরা। সাদমান ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!