রবিবার, ০৯ আগস্ট, ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে বিস্ফোরণ-আগুন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬, ০১:৩৯ পিএম

সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে বিস্ফোরণ-আগুন

ডেইলি খবর ডেস্ক: সৌদি আরবের জিসানে অবস্থিত সৌদি আরামকো শোধনাগারের একটি স্থাপনায় ভোররাতে লাগা আগুন ফায়ার সার্ভিস কর্মীরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছেন। সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে জানা গেছে, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে আগুনের কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।

ইয়েমেনের সীমানা সংলগ্ন লোহিত সাগরের তীরবর্তী জিসানে অবস্থিত এই তেল স্থাপনায় অতীতে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একাধিকবার হামলা চালিয়েছে। একই সাথে সৌদি কর্তৃপক্ষ পূর্বে এ ধরনের আক্রমণের জন্য ইরাকের ইরান সমর্থিত মিলিশিয়াদেরও দায়ী করে এসেছে।

গৃহযুদ্ধের দিকে মোড় নিতে পারে ইয়েমেনে চলমান সংঘাতগৃহযুদ্ধের দিকে মোড় নিতে পারে ইয়েমেনে চলমান সংঘাত
পরামর্শক প্রতিষ্ঠান আইআইআরের এক নোটের বরাতে রয়টার্স জানিয়েছে, হুতিদের এক হামলায় সমন্বিত গ্যাসিফিকেশন কম্বাইন্ড সাইকেল (আইজিসিসি) কমপ্লেক্স এবং ট্যাংক ফার্ম এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার পর গত ২৭ জুলাই জিসানের চার লাখ ব্যারেল ধারণক্ষমতার শোধনাগারটি বন্ধ করে দেয় আরামকো।ছবি: সংগৃহীত,সূত্র: আল জাজিরা

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!