শনিবার, ০৭ মার্চ, ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

ইসরায়েলের তেল আবিবে এবার প্রচণ্ড বিস্ফোরণ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৩:৩০ পিএম

ইসরায়েলের তেল আবিবে এবার প্রচণ্ড বিস্ফোরণ

ডেইলি খবর ডেস্ক: তেল আবিবসহ ইসরায়েলের আরও কয়েকটি এলাকায় জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের  ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, শুক্রবার (৬ মার্চ)  তাদের ‘অপারেশন ট্রু প্রমিস ৪’–এর ২১তম ধাপের অংশ হিসেবে তেল আবিবের দিকে খেইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স বলছে, শুক্রবার সকালে ইরান থেকে ছোড়া একাধিক রকেট প্রতিহত করার চেষ্টা চালায় ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা। এই সময় আকাশে বাধা দেওয়ার (ইন্টারসেপ্ট) চেষ্টার মধ্যেই বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এই বিস্ফোরণের শব্দ তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন এলাকায় শোনা গেছে।ইরান জানিয়েছে, তারা তেল আবিবের কেন্দ্রস্থলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
আইআরজিসির তথ্যানুসারে,শুক্রবার তাদের ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ২১তম ধাপের অংশ হিসেবে তেল আবিবের দিকে খেইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়, এই নতুন হামলার ধাপ শুরু হয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত অভিযানের মাধ্যমে, যার লক্ষ্য ছিল তেল আবিবের কেন্দ্রস্থলের বিভিন্ন স্থাপনা।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!