বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৬, ১০:২১ এএম

হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

আন্তর্জাতিক ডেস্খ: সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরাঞ্চল লক্ষ্য করে ইয়ামেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেওয়ার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

আজ বুধবার (৭ অক্টোবর) সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন সৌদি সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি। খবর আলজাজিরার।

মেজর জেনারেল আল-মালিকি জানান, ইয়ামেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা রাজধানী রিয়াদের উত্তরের এলাকা নিশানা করে এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে। তবে জোটের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই তা সফলভাবে ধ্বংস ও নিষ্ক্রিয় করতে সক্ষম হয়। ক্ষেপণাস্ত্রের যে লাঞ্চিং প্যাড থেকে হামলাটি চালানো হয়েছিল, সেটির অবস্থান রাজধানী সানার আকাশে নিজস্ব গোয়েন্দা ব্যবস্থার মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে। খুব শিগগিরই চিহ্নিত সেই উৎক্ষেপণ কেন্দ্রটিতে হামলা চালিয়ে তা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে।

সম্প্রতি সৌদি আরব ও ইয়ামেনের সীমান্ত অঞ্চলে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বৃদ্ধির প্রেক্ষাপটে এই রিয়াদমুখী হামলার ঘটনা ঘটলো। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!