শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

১২ ডিসেম্বর ফুরাচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, নবায়ন হচ্ছে কি? শেখ হাসিনাকে নিয়ে পুরোনো কথাই

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০৯:২১ পিএম

১২ ডিসেম্বর  ফুরাচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, নবায়ন হচ্ছে কি? শেখ হাসিনাকে নিয়ে পুরোনো কথাই

ডেইলি খবর ডেস্ক: চলতি বছরের ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় যত এগিয়ে আসছে, ততই ঘনীভূত হচ্ছে নবায়ন-অনিশ্চয়তা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে শুক্রবার (২০ নভেম্বর) মুখপাত্র রণধীর জয়সওয়ালকে উদ্দেশ্য করে গঙ্গার পানি চুক্তি ইস্যুতে একাধিক প্রশ্ন ধেয়ে যায়, তবে আলোচনার অগ্রগতি কিংবা শীর্ষ পর্যায়ের সম্পৃক্ততাকোনও বিষয়েই নতুন কোনো দিশা দেখাননি তিনি।

উল্টো সাম্প্রতিক কয়েকটি ব্রিফিংয়ে দেয়া নিজের পুরোনো বক্তব্যের ওপরই আস্থা রাখার কথা জানান তিনি। একই সুরে কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্তব্য এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গেও।

‘পলিটিক্যাল মাস্টার’ মন্তব্যে কৌশলী জবাব-দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের সহিংসতার পেছনে দিল্লিতে বসে থাকা ‘পলিটিক্যাল মাস্টারদের’ ইন্ধন রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রণধীর জয়সওয়াল অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন। তিনি বলেন,

বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলির বিষয়ে তার কোনও মন্তব্য নেই। তবে ভারত ধারাবাহিকভাবে একই অবস্থানে রয়েছে যে দেশটি বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়, যা দুই দেশের অভিন্ন ইতিহাস ও অভিন্ন সাংস্কৃতিক সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত।

শেখ হাসিনার প্রত্যর্পণে অগ্রগতির ইঙ্গিত নেই-শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধের কোনো আপডেট বা অগ্রগতি আছে কি নামন প্রশ্নে জয়সওয়াল স্পষ্ট করে জানান, এ বিষয়ে তার কাছে কোনো নতুন তথ্য বা আপডেট নেই। পূর্ববর্তী ব্রিফিংয়ে দেয়া বক্তব্যটিই পুনরায় দেখার পরামর্শ দেন তিনি।

গঙ্গার পানি চুক্তি ও জেআরসি বৈঠকের প্রশ্নে যা বললেন-আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া এবং নবায়নের বিরুদ্ধে বিভিন্ন মহলের দাবির মুখে দুই দেশের মধ্যে কোনও আলোচনা বা অগ্রগতি আছে কি নাতা জানতে চাওয়া হলে মুখপাত্র বলেন, গঙ্গাসহ আন্তঃসীমান্ত নদী ও পানিসংক্রান্ত সব বিষয় নিয়ে আলোচনার জন্য ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন (জেআরসি) একটি প্রতিষ্ঠিত কাঠামো। ভারতের স্বার্থ সুরক্ষিত রেখে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাসহ ভারতীয় কর্মকর্তাদের উপস্থিতি এবং সম্ভাব্য যৌথ নদী কমিশন বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে নাকি কেবল কারিগরি পর্যায়ের আলোচনা হবেএ প্রশ্নে জয়সওয়াল বলেন, বৈঠকটি কারিগরি পর্যায়ের কি না সে বিষয়ে তার কাছে আপাতত কোনো নতুন তথ্য নেই; তবে খোঁজ নিয়ে পরবর্তীতে জানাতে পারবেন।

নবায়নের ধরন ও শীর্ষ নেতৃত্বের উপস্থিতি নিয়ে এড়িয়ে যাওয়া-১২ ডিসেম্বরের পর চুক্তিটি সাময়িক নবায়ন হবে নাকি প্রকৃত নবায়ন হবে এবং প্রধানমন্ত্রী পর্যায়ে স্বাক্ষরিত চুক্তি নবায়নে কেবল কর্মকর্তা পর্যায়ের বৈঠক যথেষ্ট কি না, নাকি দুই দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব তথা প্রধানমন্ত্রীর উপস্থিতি লাগবে—এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, গঙ্গার পানি বণ্টন ও চুক্তি নিয়ে তিনি কিছুক্ষণ আগেই এবং গত তিন-চারটি প্রেস ব্রিফিংয়েও মন্তব্য করেছেন। বিষয়টি সেখানেই রয়েছে এবং এর চেয়ে বেশি কিছু যোগ করার নেই।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!