শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

যুদ্ধবিরতি ‘শেষ’ বললেও ইরানের সঙ্গে আলোচনায় ট্রাম্পের সম্মতি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ১২:১৪ এএম

যুদ্ধবিরতি ‘শেষ’ বললেও ইরানের সঙ্গে আলোচনায় ট্রাম্পের সম্মতি

ডেইলি খবর ডেস্ক: ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ‘শেষ’ হয়ে গেছে, এ কথা পুনর্ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামি প্রজাতন্ত্রটির সঙ্গে আরও আলোচনা করতেও তার সম্মতি রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

শুক্রবার (১০ জুলাই) প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে লিখেছেন, ‘ইরান আমাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে। আমরা তাতে সম্মত হয়েছি, তবে যুক্তরাষ্ট্র তাদের একদম পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে, যুদ্ধবিরতির মেয়াদ শেষ!’

চলতি সপ্তাহের শুরুর দিকে তুরস্কের আঙ্কারায় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গত ৮ এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তিটি আর কার্যকর নেই। ওই চুক্তির ফলে কয়েক সপ্তাহের জন্য পূর্ণাঙ্গ যুদ্ধের অবসান হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে বারবার সংঘাতের কারণে শান্তি বিঘ্নিত হয়েছে। এ সময় তিনি ইরানি কর্মকর্তাদের ‘নরাধম’ ও ‘অসুস্থ মানুষ’ হিসেবে অভিহিত করেন।

মার্কিন প্রেসিডেন্ট সে সময় আরও জানিয়েছিলেন যে, তিনি ব্যবসায়ী থেকে মধ্যস্থতাকারীতে পরিণত হওয়া স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারের সঙ্গেকথা বলবেন। ট্রাম্পের এই দুই দূত ইরানিদের সঙ্গে আলোচনা চালিয়ে আসছেন। ট্রাম্প জোর দিয়ে বলেন, আলোচনার টেবিলে ফিরে আসার বিষয়টি সম্পূর্ণভাবে তেহরানের ওপর নির্ভর করছে।

চলতি সপ্তাহেউভয় পক্ষ বেশ কয়েকবার একে অপরের ওপর হামলা চালিয়েছে। এর মধ্যে তেহরান হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে, জবাবে ওয়াশিংটন বিমান হামলা চালিয়েছে। ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্থাপনাগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েও তার পাল্টা জবাব দিয়েছে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!