শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

যুদ্ধ ভালোভাবেই চলছে, মার্কিন সেনারা ইরানে শক্তিশালী আঘাত হানছে: ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৬, ০৯:৪৯ পিএম

যুদ্ধ ভালোভাবেই চলছে, মার্কিন সেনারা ইরানে শক্তিশালী আঘাত হানছে: ট্রাম্প

ডেইলি খবর আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযান বেশ সফলভাবেই এগিয়ে চলছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে চ্যানেলটির হোয়াইট হাউস বিষয়ক জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যাকি হেইনরিখকে ট্রাম্প বলেন, মার্কিন সেনারা বর্তমানে ইরানকে অত্যন্ত শক্ত হাতে মোকাবিলা করছে।

বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, যুদ্ধ পরিস্থিতি দারুণভাবে এগোচ্ছে। এখন আমাদের কাজ একটাই—জয়যাত্রা অব্যাহত রাখা, তাহলেই একসময় চূড়ান্ত সফলতা আসবে।

ইরানের ওপর সামরিক চাপ বজায় রাখার কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমরা তাদের ওপর একের পর এক জোরালো আঘাত হানছি এবং তাদের দারুণভাবে কোণঠাসা করে ফেলছি। এভাবে আমাদের বিজয়ের ধারা অব্যাহত থাকলে একসময় তারা সমঝোতায় পৌঁছাতে বা ঘরে ফিরে যেতে বাধ্য হবে। ছবি: সংগৃহীত,সূত্র: আল-জাজিরা।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!