মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

দেশের রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলার

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৮:৪০ পিএম

দেশের রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলার

ডেইলি খবর ডেস্ক: দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (৯ ফেব্রæয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য মতে, এখন দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলারে।
এর আগে, গত ২ ফেব্রæয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ২৮ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলারে।
প্রসঙ্গত, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।ফাইল ছবি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!