সোমবার, ০৬ জুলাই, ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

কিশোরগঞ্জে মহাসড়কে ডিম ভেঙ্গে খামারিদের প্রতিবাদ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০২:৩০ পিএম

কিশোরগঞ্জে মহাসড়কে ডিম ভেঙ্গে খামারিদের প্রতিবাদ

আমিনুল ইসলাম সুমন (কিশোরগঞ্জ): ডিম ও মুরগি উৎপাদন করতে গিয়ে উৎপাদন ব্যয়ের সাথে ন্যায্য বিক্রয়মূল্য নির্ধারণের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে পোল্ট্রি ডিলার এসোসিয়েশন।

এক পর্যায়ে খামারিরা উৎপাদিত ডিম-মুরগির সঠিক বিক্রি মূল্য না পাওয়ার ক্ষোভে মহাসড়কে বিভিন্ন শ্লোগান দিয়ে কয়েকশত ডিম ভেঙ্গে প্রতিবাদ করেন।

এ সময় প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ থাকায় দুপাশে যানযটের সৃষ্টি হয়।

সোমবার (৬ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পিরিজপুর বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনটির নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন পর্যায়ের খামারিরা অংশ নেয়।

মানববন্ধনে পোল্ট্রি ডিলার এসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক চন্দ্র শেখর সাহা বলেন, বাজারে মধ্যস্বত্বভোগী ও বিভিন্ন সিন্ডিকেটের প্রভাবে সাধারণ খামারিরা ডিম-মুরগির সঠিক মূল্য থেকে বঞ্চিত। এ ব্যাপারে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি। দাবি আদায় না হলে বড় আন্দোলনের হুশিয়ারি দেন খামারি নেতা দেলোয়ার হোসেন মান্নানসহ অন্যান্য বক্তারা।

মানববন্ধন শেষে দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেন তারা।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!