শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মো. জাহেদ আহমদের অকাল মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ১১:৩২ পিএম

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মো. জাহেদ আহমদের অকাল মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধি: সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-চট্টঃ ১৯৩৩)-এর অর্থ সম্পাদক ও সিলেট মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহেদ আহমদের অকাল মৃত্যুতে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৪টায় সিলেট নগরীর তালতলা পয়েন্টস্থ ভি.আই.পি রোডের মাহমদ শাহ শপিং সেন্টারের ৩য় তলায় সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন উদ্যোগে সংগঠনের জেলা কার্যালয়ে এই শোকসভা আয়োজন করা হয়।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-চট্টঃ ১৯৩৩)-এর কার্যকরি কমিটির সদস্য মো. হারুনুর রশীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. সফর আলী খানের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সদস্য রফিকুল ইসলাম উজ্জল, হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা থানা কমিটির সাধারণ সম্পাদক খলিল মিয়া, শাহপরান থানা কমিটির সভাপতি আব্দুল রাজ্জাক, সহ সভাপতি মো. একরাম হোসেন, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম মিয়া, 

মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মহিলা কমিটির সহ সভাপতি মোছাঃ অজুফা বেগম, সাধারণ সম্পাদক মোছাঃ রিনা বেগম, আম্বরখানা কমিটির সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম, এয়াপোর্ট থানা কমিটির উপদেষ্টা অন্তর ইসলাম জাবেদ, তালতলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মিয়া, মরহুমের বড় ভাই মো. জুবের মিয়া, দুদু মিয়া, রুবেল মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা মরহুম মোঃ জাহেদ আহমদের বর্ণাঢ্য কর্মময় জীবন ও শ্রমিক আন্দোলনে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, জাহেদ আহমদ ছিলেন শ্রমিক-কৃষক ও মেহনতী মানুষের এক অকৃত্রিম বন্ধু। হোটেল শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তাঁর এই অকাল মৃত্যুতে সংগঠনের যে অপূরণীয় ক্ষতি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। বক্তারা শোককে শক্তিতে পরিণত করে তাঁর অসমাপ্ত কাজ বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, মোঃ জাহেদ আহমদ গত ১৩ নভেম্বর শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শোকসভার শুরুতে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!