মনোহরদী(নরসিংদী)সংবাদদাতা: নেশার বিরুদ্ধে বিপ্লব গড়ে তুলবো। বুধবার (১৮ মার্চ ) সকালে মনোহরদী উপজেলা হলরুমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণের সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী এক বক্তব্য এ কথা বলেন। তিনি আরও বলেন,
সরকার সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ একটি মহৎ পদক্ষেপ।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া, মনোহরদী থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মেহাম্মদ আমিনুর রহমান সরকার দোলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :