বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনেত্রী নয়নতারার বাড়ি-গাড়িসহ আছে ব্যক্তিগত বিমানও,

বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৭:০৭ পিএম

অভিনেত্রী নয়নতারার বাড়ি-গাড়িসহ আছে ব্যক্তিগত বিমানও,

বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতীয় সিনেমায় দীর্ঘদিন ধরে বক্স অফিসের নিয়ন্ত্রণ ছিল পুরুষ তারকাদের হাতে। সেই ধারণা বদলে নিজের অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী নয়নতারা। একের পর এক নারীপ্রধান সিনেমার সাফল্য, পারিশ্রমিক এবং ব্যবসায়িক উদ্যোগ সব মিলিয়ে ভারতীয় চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ‘লেডি সুপারস্টার’ হিসেবে। আজ ৪২ বছরে পা দিয়েছেন এই অভিনেত্রী।

তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ও হিন্দিপাঁচ ভাষার ৭৫টির বেশি সিনেমায় অভিনয় করেছেন নয়নতারা। ২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে মালয়ালম সিনেমা ‘মনসিনাক্কারে’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর ২০০৫ সালে রজনীকান্তের ‘চন্দ্রমুখী’ ও এ আর মুরুগাদস পরিচালিত ‘গজিনি’ দিয়ে তামিল সিনেমায় পরিচিতি পান। ২০০৭ সালে ‘বিল্লা’ সিনেমায় ভিন্ন লুকে হাজির হয়ে নিজের চেনা ইমেজও ভেঙে দেন তিনি।

ব্যক্তিগত কারণে দুই বছরের বিরতির পর ২০১৩ সালে ‘রাজা রানি’ দিয়ে অভিনয়ে ফেরেন নয়নতারা। এরপর ‘মায়া’ (২০১৫), ‘আরাম’ (২০১৭) ও ‘কোলামাভু কোকিলা’ (২০১৮)-এর মতো সিনেমায় এককভাবে নেতৃত্ব দিয়ে বক্স অফিসে সাফল্য পান। এসব সিনেমা তাঁকে নারীপ্রধান চলচ্চিত্রের অন্যতম নির্ভরযোগ্য তারকায় পরিণত করে।

শুধু অভিনয় নয়, পর্দায় তাঁর উপস্থিতিতেও রয়েছে বাণিজ্যিক সিনেমার নায়কোচিত বৈশিষ্ট্য। জমকালো পরিচিতি দৃশ্য, সংলাপে দর্শকের উচ্ছ্বাস কিংবা খলনায়কদের মোকাবিলার দৃশ্য সবকিছুতেই প্রচলিত পুরুষকেন্দ্রিক নায়কনির্ভর সিনেমার ধারা অনুসরণ করেছেন তিনি। ২০১৮ সালে ‘কোলামাভু কোকিলা’ মুক্তির দিন সকাল ছয়টায় প্রদর্শনী পেয়েছিল। নারীপ্রধান সিনেমার ক্ষেত্রে এমন ঘটনা ছিল বিরল। একই বছর ফোর্বসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকায় দক্ষিণ ভারত থেকে একমাত্র অভিনেত্রী হিসেবে জায়গা পান নয়নতারা।

তবে ‘লেডি সুপারস্টার’ উপাধি নিয়ে খুব একটা স্বস্তিতে নেই অভিনেত্রী। ২০২৪ সালে দ্য হলিউড রিপোর্টার-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই উপাধির কারণে তাঁকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে। গত পাঁচ-ছয় বছর ধরে প্রযোজক ও পরিচালকদের কাছে সিনেমায় তাঁর নামের আগে এই উপাধি ব্যবহার না করার অনুরোধ জানিয়ে আসছেন। তাঁর ভাষায়, ‘আমার ক্যারিয়ার কোনো উপাধি বা পরিচয়ে সংজ্ঞায়িত হয় না। কারও কাছ থেকে কোনো উপাধি কেড়ে নেওয়ার চেষ্টাও করছি না। বিষয়টি আমার কাছে আসলে গুরুত্বপূর্ণ নয়।’

অভিনয়ের সাফল্যের সঙ্গে বেড়েছে তাঁর পারিশ্রমিকও। শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেকের সময় প্রায় ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল। টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, সম্প্রতি ‘টক্সিক’ সিনেমার জন্য ১৮ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন তিনি। যদিও যশ অভিনীত সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।জ্বালানি খাতের খবর

সম্পদ ও ব্যবসায়িক উদ্যোগ-অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও যুক্ত হয়েছেন নয়নতারা। বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করে বড় অঙ্কের আয় করেন তিনি। প্রতি বিজ্ঞাপনের জন্য প্রায় পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নেন বলে জানা গেছে। একবার টাটা স্কাইয়ের ৫০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনে চার ভাষায় কাজ করে পাঁচ কোটি রুপি পেয়েছিলেন বলেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

স্বামী পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে ‘রাউডি পিকচার্স’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে তাঁর। প্রতিষ্ঠানটির মূল্য প্রায় ৫০ কোটি রুপি বলে দাবি করা হয়েছে। ২০২৩ সালে সিঙ্গাপুরের উদ্যোক্তা ডেইজি মরগ্যানের সঙ্গে যৌথভাবে ত্বকের যত্নের প্রসাধনী ব্র্যান্ড ‘নাইনস্কিন’ চালু করেন তারা। এর আগে ২০২১ সালে চর্মরোগ বিশেষজ্ঞ রেনিতা রাজনের সঙ্গে যৌথভাবে লিপ বাম ব্র্যান্ডের ব্যবসায় যুক্ত হয়েছিলেন নয়নতারা।

ভারতের বিভিন্ন শহরে তাঁর একাধিক সম্পত্তিও রয়েছে। ২০২১ সালে চেন্নাইয়ে চার শয়নকক্ষের একটি ফ্ল্যাট কেনেন ভিগনেশের সঙ্গে। এ ছাড়া হায়দরাবাদের বানজারা হিলসে দুটি বাড়ি রয়েছে তার, যার মূল্য ৩০ কোটি রুপির বেশি বলে জানা গেছে। মুম্বাইয়ে বিলাসবহুল চার শয়নকক্ষের ফ্ল্যাট এবং কেরালায় পৈতৃক বাড়িও রয়েছে অভিনেত্রীর। তার ব্যক্তিগত বিমানের আনুমানিক মূল্য ৫০ কোটি রুপি। গাড়ির সংগ্রহে রয়েছে বিএমডব্লিউ ৫ সিরিজ, মার্সিডিজ জিএলএস ৩৫০ডি ও বিএমডব্লিউ ৭ সিরিজ।

ফিল্মিবিটের তথ্য অনুযায়ী, নয়তারার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ২০০ কোটির রুপি বেশি।

অভিনয়ের পাশাপাশি স্বামী পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে বেশ কয়েকটি ব্যবসায় যুক্ত রয়েছেন নয়নতারা। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে ভিগনেশ জানিয়েছিলেন, ৪০০ কোটি রুপি আয় করতে পারলে তারা সিনেমা থেকে অবসর নেওয়ার কথা ভাবতে পারেন।

সামনে যেসব সিনেমা-নয়নতারা অভিনীত সর্বশেষ সিনেমা ‘মুকুথি আম্মান ২’। সামনে তাঁকে দেখা যাবে একাধিক সিনেমায়। অশ্বথ মারিমুথু পরিচালিত ‘ধর্মন’-এ রজনীকান্তের সঙ্গে অভিনয় করবেন তিনি। এ ছাড়া নিভিন পলির বিপরীতে ‘ডিয়ার স্টুডেন্টস’, সেথিল নাল্লাসামির ‘রাক্কাইয়ে’ এবং যোগী বাবুর সঙ্গে ‘মান্নানগাট্টি সিন্স ১৯৬০’ রয়েছে তার তালিকায়।

এ ছাড়া পরিচালক বংশী পেইডিপল্লির নতুন সিনেমায় সালমান খানের সঙ্গে জুটি বাঁধছেন নয়নতারা। সংগৃহীত ছবি.সূত্র: আউটলুক ইন্ডিয়া
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!