বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ফের রোমানিয়ান পপতারকা ওটিলিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৯:৩২ পিএম

ঢাকায় ফের  রোমানিয়ান পপতারকা ওটিলিয়া

বিনেএদস ডেস্ক: চার বছর পর আবারও ঢাকায় আসলেন ‘বিলিয়নেরা’খ্যাত রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। ‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টে অংশ নিতে তার এই সফর। মঞ্চে বাড়তি চমক হিসেবে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড।

ওটিলিয়া বাংলাদেশে পা রেখেই সামাজিকমাধ্যমে ভক্তদের উদ্দেশে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের এই সুন্দর শহরে পৌঁছে গেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত আর আমার সব অসাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, খুব শিগগিরই দেখা হচ্ছে।’

এদিকে ওটিলিয়ার কনসার্টে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন ফুয়াদ আল মুক্তাদির নিজেই। আন্তর্জাতিক পপ সংগীতের জনপ্রিয়তা এবং ফুয়াদ ও তার ব্যান্ডের দেশীয় সুরের পরিবেশনা মিলিয়ে দর্শক-শ্রোতাদের জন্য এক জমকালো আয়োজন অপেক্ষা করছে বলে আশা করা হচ্ছে। এর আগে, ২০২২ সালে ঢাকায় আসেন এই গায়িকা।

জানা গেছে, আগামী ২৭ নভেম্বর বিকাল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে বসবে এই কনসার্ট। অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইতে কনসার্টের অগ্রিম টিকেট পাওয়া যাচ্ছে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!