শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

জামায়াত আমিরের নেতৃত্বে শহিদ মিনারে যাবেন ১১ দলীয় জোটের নেতারা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৯:২৩ পিএম

জামায়াত আমিরের নেতৃত্বে শহিদ মিনারে যাবেন ১১ দলীয় জোটের নেতারা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় নেতারা শহিদ মিনারে যাবেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া সন্ধ্যায় জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুকে পেজেও বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একুশে ফেব্রুয়ারি সকালে ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে ডা. শফিকুর রহমান কেন্দ্রীয় শহিদ মিনারে যাবেন। এই অনুষ্ঠানে ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরাও তার সঙ্গে অংশগ্রহণ করবেন।
সভা ও শ্রদ্ধা নিবেদন শেষে ডা.শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে ভাষা শহিদদের কবর জিয়ারত করতে যাবেন। সেখানে তিনি শহিদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করবেন।সংগৃহীত ছবি
 

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!