ডেইলি খবর ডেস্ক: আসছে ঈদুল আজহা। ত্যাগের মহিমায় প্রতিবছর ফিরে আসে ঈদুল আজাহা। পশু কোরবানির জন্য রাজধানীর পাড়া-মহল্লায় প্রস্তুতিও প্রায় সম্মন্ন। এরই মধ্যে রাজধানীতে শেষ হয়েছে পশুর হাট নির্ধারণের প্রক্রিয়া। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় গাবতলীর স্থায়ী হাটসহ মোট ১৬টি স্থানে বসছে কোরবানির পশু কেনাবেচার আসর। ১৫টি অস্থায়ী হাটের ইজারা স্বচ্ছ প্রক্রিয়ায় করতে কঠোর অবস্থানের কথা জানান উত্তর সিটি প্রশাসক।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, আমরা কিন্তু লুকোচুরি করে কাউকে পশুর হাট দিচ্ছি না। টেন্ডার করে তা ওপেন হয়; তাদের সামনেই খোলা হয়। নিজের চোখে তারা দেখে যখন আমাদের কাছে আপিল করে, আমরা ফাইল প্রসেস করে দিই, তারা টাকা জমা দেয়। সকলকে অংশগ্রহণের সুযোগ দেয়ার জন্য আমরা তিন ধাপে টেন্ডারের ব্যবস্থা করে থাকি।
ঢাকা দক্ষিণ সিটিতে বসছে কুরবানীর পশু বিক্রির ১২টি হাট অস্থায়ী হাট। ইজারা ও হাটের সীমানা নির্ধারণ নিয়ে কাজ করছে ডিএসসিসি। কোন রাজনৈতিক প্রভাবে এবার টেন্ডার হয়নি বলেও দাবি দক্ষিণ সিটির প্রশাসকের।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, ওপের টেন্ডার হয়েছে। যাদের ইচ্ছে তারাই অংশগ্রহণ করেছে। নির্দিষ্ট সময়ের আগে কোথাও হাট বসতে পারবে না। আমরা তাদের নির্দিষ্ট সীমানাও টেনে দিচ্ছি। এর বাইরে বসলে ব্যবস্থা গ্রহণ করা হবে। উত্তর সিটির ১৫টি হাটের মধ্যে ইতোমধ্যে ১০টির ইজারা সম্পন্ন হয়েছে। বাকি ৫টি হাটের সিডিউল কেনা হলেও এখনো ড্রপ হয়নি, যা চূড়ান্ত হবে আগামী সোমবার।ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :