বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

বেসরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০১:৩০ পিএম

বেসরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা

ডেইলি খবর প্রতিবেদক: আগামী ২০২৭ সালের হজ মৌসুমে বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এর মধ্যে, সর্বনিম্ন প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।

বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার এ প্যাকেজগুলোর ঘোষণা দেন।

এ সময় হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ঘোষিত প্যাকেজ অনুযায়ী, সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা। দ্বিতীয় প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা এবং বিশেষ হজ প্যাকেজের মূল্য রাখা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা।

এর আগে, মঙ্গলবার (২১ জুলাই) সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজের দুটি প্যাকেজ ঘোষণা করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।সংগৃহীত ছবি
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!