রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৮:২০ পিএম

নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ডেইলি খবর ডেস্ক: সরকার সাংবাদিকতা সহজ করতে চায় জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, তবে কেউ চাইলেই একটা অনলাইন পোর্টাল খুলে ফেলতে পারবে না। নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত তথ্য মেলা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, আমরা চাই জার্নালিজম ফ্রি হোক, সহজ হোক। কিন্তু কেউ চাইলেই একটা পোর্টাল খুলে ফেলতে পারবে না। আমরা নিবন্ধনকে সহজ করব, কিন্তু নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না।

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।
এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জাহেদ উর রহমান বলেন, প্রশ্নই আসে না। তিনি কোনো দিন দেশে আসতে পারবেন না। আওয়ামী লীগ ফেসবুকে আছে, আর কোথাও নেই। ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত হয়ে আওয়ামী লীগ দেশে অবস্থানরত দলটির নন-পলাতক নেতাকর্মীদের বিপদে ফেলছেন। তারা আগুন-সন্ত্রাস করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজছে এবং গ্রেপ্তার করা হবে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!