রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কেন্টাইল ব্যাংকের এমডি কিকি গোপন করেছেন?

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৬:৫৬ পিএম

মার্কেন্টাইল ব্যাংকের এমডি কিকি গোপন করেছেন?

ডেইলি খবর ডেস্ক: সুনাম অর্জনকারি মার্কেন্টাইল ব্যাংক নিয়ে নেগেটিভ প্রচারনা নিয়ে পরিচালনা পর্ষদ নিরব কেন? প্রশ্ন হচ্ছে ব্যাংকটির এমডি মতিউল হাসান নিজ ক্ষমতাবলে নানরকম বিতর্কিত সিদ্ধান্ত বা কার্যক্রম নিয়ে নানারকম সমালোচনা হলেও তার জবাব দিতে এমডির অনিহাই বা কেনো? 

একাধিকবার বিদেশ ভ্রমণ নিয়ে সমালোচনা নিয়েও ব্যাংকপাড়ায়  আলোচনার মধ্যেই এবার আরও কিছু তথ্য প্রচার হয়েছে। তবে এসব অনিয়মের জন্য ব্যাংকের রিকভারি বিভাগের প্রধান ও এসইভিপি ইকবাল রেজওয়ান এবং ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসানকে দায়ী করেছে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তদল।  

তথ্যের মধ্যে রয়েছে ১৪ টি আন্তর্জাতিক কার্ডে ১২ মাস ধরে কোনো প্রকার লেনদেন না হলেও অনিয়মের মাধ্যমে গোপন করে রেখেছে মার্কেন্টাইল ব্যাংক কর্তৃপক্ষ। এমনকি খেলাপি হয়ে যাওয়া টাকাকেও তারা এসটিডি, এসএমএ ও এসএস পর্যায়ে দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংকে রিপোর্ট করেছে। এছাড়া ব্যাংকটির শতভাগ মালিকানাধীন যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউস (ইউকে) লিমিটেডও দীর্ঘদিন ধরে লোকসান গুনছে।

এদিকে গত ২০১১ থেকে ২০২৬ সাল পর্যন্ত ১৬ বছরে প্রতিষ্ঠানটির ক্রমপুঞ্জীভূত নিট লোকসান দাঁড়িয়েছে ২,৭৬,৭০৩ পাউন্ড। একটা লোকসানি প্রতিষ্ঠানকে আবার বাজারদরের চেয়ে বেশি বিনিময় হারে রেমিট্যান্স কেনার সুযোগ দেওয়া হয়েছে। আর এসব করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান ও রিকভারি বিভাগের প্রধান ইকবাল রেজওয়ান। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন মতে, মার্কেন্টাইল ব্যাংকের আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের ১৪ গ্রাহকের কাছে দীর্ঘদিন ধরে বকেয়া পড়ে আছে ১,১৩,৩২৪.৮১ মার্কিন ডলার। এসব অর্থ আদায় না হলেও গ্রাহকদের খেলাপি হিসেবে দেখানো হয়নি; বরং কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) ও ব্যাংকের তথ্যভাণ্ডারে প্রকৃত বকেয়ার চেয়ে কম দেখিয়ে হিসাবগুলোকে কম ঝুঁকির হিসেবে উপস্থাপন করা হয়েছে। দৈবচয়ন ভিত্তিতে যাচাই করা ১৪টি হিসাবেই এমন অনিয়ম পেয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দল। এসব হিসাব খেলাপি বা ব্লকড (বিএল) হিসেবে শ্রেণিকরণ করে শতভাগ প্রভিশন সংরক্ষণের সুপারিশ করা হয়েছে।

এদিকে, ব্যাংকটির শতভাগ মালিকানাধীন যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউস (ইউকে) লিমিটেডও দীর্ঘদিন ধরে লোকসান গুনছে। ২০১১ থেকে ২০২৬ সাল পর্যন্ত ১৬ বছরে প্রতিষ্ঠানটির ক্রমপুঞ্জীভূত নিট লোকসান দাঁড়িয়েছে ২,৭৬,৭০৩ পাউন্ড। অথচ লোকসান কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার বদলে প্রতিষ্ঠানটিকে বাজারদরের চেয়ে বেশি বিনিময় হারে রেমিট্যান্স কেনার সুযোগ দেওয়া হয়েছে। এসব অনিয়ম ও দুর্বলতার চিত্র উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে।

ব্যাংকটির একাধিক কর্মকর্তা জানান, বিদেশে এক্সচেঞ্জ হাউস থাকলে ব্যাংকের টাকায় বিদেশভ্রমণ করা যায়। এমডি তার সফর বিলাসিতা ঠিক রাখতে লোকসানি এই প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রেখেছেন বলা হলেও নেগেটিভ প্রচারণা থামছেই না।

ব্যাংকের এবাধিক সুত্রে জানা গেছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক টানা দুই বছর শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দিতে পারেনি। এমন পরিস্থিতিতে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মতিউল হাসানের একাধিক বিদেশ সফর এবং এসব সফরে ব্যাংকের অর্থ ব্যয়ের বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। ব্যাংকের লেনদেন বিবরণী অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও যুক্তরাজ্য সফরে ৩৪ লাখ টাকার বেশি ব্যয় হয়েছে। এ ছাড়া সিঙ্গাপুর সফরের পরিকল্পনা বাতিল হলেও ওই সফরের জন্য ১ লাখ ৫০ হাজার ২১৩ টাকা ব্যয়ের তথ্য পাওয়া গেছে। চারটি সম্পন্ন সফর ও বাতিল হওয়া সিঙ্গাপুর সফর মিলিয়ে মোট ব্যয় দাঁড়িয়েছে ৩৫ লাখ ৯১ হাজার ২০২ টাকা।

ব্যাংকটির শেয়ারহোল্ডাররা গত ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিবছর ১০ শতাংশ বা তার বেশি হারে ডিভিডেন্ড পেয়েছেন। এর মধ্যে ২০১৭ সালে ২২ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল ব্যাংকটি। সর্বশেষ ২০২৩ সালেও ১০ শতাংশ ডিভিডেন্ড দেওয়া হয়। তবে এরপর পরিস্থিতির পরিবর্তন ঘটে। ২০২৪ ও ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দিতে পারেনি ব্যাংকটি। এতে বিনিয়োগকারীরা টানা দুই বছর ডিভিডেন্ড থেকে বঞ্চিত হয়েছেন। এর মধ্যে ব্যাংকের শীর্ষ নির্বাহীর বিদেশ সফরের ব্যয় নিয়েও ব্যাংকের ভেতরে-বাইরে আলোচনা চলছে। এসব বিষয় নিয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মতিউল হাসানের নাম্বারে ফোন দিলে তিনি রিসিভ করেননি।পিআর ডিভিশনও নিরওর।

খেলাপি না দেখিয়ে কম ঝুঁকির হিসাব নিয়ে যত কথা-বাংলাদেশ ব্যাংক পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, যাচাই করা ১৪টি আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কোনোটিতেই গত ১২ মাস বা তার বেশি সময় ধরে কোনো জমা বা উত্তোলন হয়নি। বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার নম্বর ১৫/২০২৪ অনুযায়ী, এসব হিসাব ব্লকড (বিএল) হিসেবে শ্রেণিকরণযোগ্য। কিন্তু ব্যাংকের তথ্যভাণ্ডার ও সিআইবি প্রতিবেদনে প্রকৃত অবস্থার প্রতিফলন ঘটানো হয়নি।

পরিদর্শনের সুত্র মতে জানা যায়, ১৪টি হিসাবের মধ্যে ১০টিকে এক মাসের কম বকেয়া দেখিয়ে স্ট্যান্ডার্ড (এসটিডি), তিনটিকে দুই মাসের বকেয়া দেখিয়ে স্পেশাল মেনশন অ্যাকাউন্ট (এসএমএ) এবং একটিকে সাত মাসের বকেয়া দেখিয়ে সাবস্ট্যান্ডার্ড (এসএস) হিসেবে শ্রেণিকরণ করা হয়েছে। অথচ এসব হিসাবে দীর্ঘদিন ধরে কোনো অর্থ জমা পড়েনি।

এ অনিয়মের জন্য ব্যাংকের রিকভারি বিভাগের প্রধান ও এসইভিপি ইকবাল রেজওয়ান এবং ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসানকে দায়ী করেছে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তদল। প্রতিবেদনে তাদের দায়িত্বের বিষয়টি উঠে এলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার যোগসাজশের অভিযোগও রয়েছে।

এদিকে ক্যাসিনো মামলার আসামির কার্ডেও বকেয়া পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কয়েকটি আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের লেনদেন বহু বছর ধরেই বন্ধ। এর মধ্যে কাজী এ টি এম আনিসুর রহমানের হিসাবে ২০১৫ সালের ৫ সেপ্টেম্বর থেকে কোনো লেনদেন নেই। অথচ ওই হিসাবে বকেয়া রয়েছে ১৩,৫৭৯.৪৭ ডলার। কাজী এ টি এম আনিসুর রহমানের বিরুদ্ধে ২০১৯ সালে অবৈধ সম্পদ অর্জনের তদন্তে অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি যুবলীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক ছিলেন। তার স্ত্রী সুমি রহমানের বিরুদ্ধেও আলাদা মামলা করে দুদক।

মামলার এজাহারে বলা হয়, কাজী আনিসুর রহমানের বৈধ আয়ের উল্লেখযোগ্য কোনো উৎস ছিল না। অবৈধ ক্যাসিনো ব্যবসার মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ করা হয়। আয়কর নথি ও সম্পদের হিসাব পর্যালোচনায় তার নামে ১২ কোটি ৮০ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছিল। এ ছাড়া শামীমা ইয়াসমিনের হিসাবে ২০১৯ সালের ২২ জুলাই থেকে কোনো লেনদেন বা পরিশোধ নেই। তার বকেয়া ১১,৮০০.৫৩ ডলার। একইভাবে প্রকৌশলী মো. আতিয়ার রহমানের হিসাবে ২০১৫ সালের ৫ অক্টোবর থেকে কোনো লেনদেন নেই।

এ হিসাবে বকেয়া রয়েছে ৮,০৭০.৩৬ ডলার। নূরজাহান বেগমের হিসাবে ২০১৫ সালের ৫ মে এবং রেশমা রহমানের হিসাবে ২০১৫ সালের ২২ জুলাই থেকে কোনো লেনদেন বা পরিশোধ হয়নি। তাদের বকেয়া যথাক্রমে ৭,৭৮৪.৩৫ ও ৭,৭৫৩.৮১ ডলার।

মোস্তফা জিয়াউদ্দিন আহমেদের হিসাবে ২০১৩ সালের ৫ জুন থেকে এবং আলহাজ জামাল উদ্দিন ছোটুর হিসাবে ২০১৬ সালের ৫ অক্টোবর থেকে কোনো লেনদেন নেই। তাঁদের বকেয়া যথাক্রমে ৭,৫৫৪.২৮ ও ৬,৯৬৭.৮৩ ডলার। এ কে এম হাসানুজ্জামানের হিসাবেও ২০১৮ সালের ২৭ এপ্রিল থেকে কোনো লেনদেন হয়নি। তাঁর বকেয়া ৬,৮৫৯.৩৮ ডলার।

অন্যদিকে গোলাম আদনান আহমেদের হিসাবে ২০২৫ সালের মে মাসের পর এবং খুরশিদা আহমেদের হিসাবে একই বছরের জুলাইয়ের পর কোনো কিস্তি জমা হয়নি। তাঁদের বকেয়া যথাক্রমে ৮,৪৩৫.৪০ ও ৭,৭৪৯.৭৫ ডলার। জামিউল ইসলাম খানের হিসাবে ২০২৪ সালের আগস্টের পর কোনো অর্থ পরিশোধ হয়নি। তাঁর বকেয়া ৭,৩৮৪.৮২ ডলার। এ ছাড়া মো. মনির হোসেন, মো. দুলাল হোসেন ও মহিদ আলীর হিসাবেও যথাক্রমে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর, ২০২১ সালের ২৪ নভেম্বর এবং ২০১৬ সালের ২৮ জানুয়ারির পর কোনো লেনদেন বা অর্থ পরিশোধের তথ্য যায়নি। প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের তদন্ত মোতাবেক এমবিএল পরিচালনা পর্ষদ (এমডি) ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধা কোথায়? অভিয়োগ রয়েছে বাংলাদেশ ব্যাংকের শক্তিশালি কোনো কালো হাতই কি  মহিতুল হাসানের মুল শক্তি? তথ্য ও ছবি-সংগৃহীত।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!