বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

বিসিবির বোর্ড সভায় এলো যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৯:১৬ পিএম

বিসিবির বোর্ড সভায় এলো যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির চতুর্থ বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় যথারীতি গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গৃহীত সিদ্ধান্তগুলো সম্পর্কে জানিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ।বুধবার (৬ মে) বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বিসিবির আসন্ন নির্বাচনের বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়েছে। বোর্ড তিনটি ক্যাটাগরির আওতায় ১৯২ জন কাউন্সিলর নির্বাচনের জন্য অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংগঠনের তালিকা চূড়ান্ত করেছে।
বিসিবির গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী, এসব প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে কাউন্সিলর মনোনয়ন চাওয়া হবে, যা জমা দিতে হবে আগামী ১৬ মে তারিখের মধ্যে।
এছাড়া দেশের ৬৪টি অর্থাৎ সবগুলো জেলায় কোচ নিয়োগের জন্য আবেদনকারীদের মূল্যায়নে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে দায়িত্বরত কোচদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুনদের বাছাই প্রক্রিয়ায় লিখিত ও ব্যবহারিক উভয় ধরনের পরীক্ষার মাধ্যমে পরবর্তীতে দায়িত্ব পেতে যাওয়া কোচদের মূল্যায়ন করা হবে।
বোর্ড সভায় ম্যাচ রেফারি ও আম্পায়ারদের চাকরির মেয়াদ বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৩০ এপ্রিল তাদের চুক্তি শেষ হলেও এই মেয়াদ আরও ৩ মাসের জন্য বাড়ানোর কথা জানিয়েছে বিসিবি।প্রসঙ্গত, সর্বশেষ নির্বাচনে কারচুপি ও অনিয়ম পাওয়ায় সেই বোর্ড ভেঙে দিয়ে ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।ফাইর ছবি
 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!