সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ৮ জন নিহত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৭:৪৫ পিএম

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে জেরুজালেমের প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) পশ্চিমে অবস্থিত ইসরায়েলের বেইত শেমেশ শহরে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এই হামলায় প্রায় ২৭ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।অ্যাম্বুলেন্স সেবা সংস্থা মাগেন ডেভিড এডম এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।ক্ষেপণাস্ত্রটি একটি আবাসিক এলাকায় আঘাত হেনেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। ইসরায়েলের সেনাবাহিনী টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা টিম এবং আহতদের সরিয়ে নিতে একটি হেলিকপ্টার কাজ করছে।সংগৃহীত ছবি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!