শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও আইআরজিসি প্রধান নিহত,দাবি ইসরায়েলের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৯:২৪ পিএম

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও আইআরজিসি প্রধান নিহত,দাবি ইসরায়েলের

ডেইলি খবর ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) প্রধান ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী নিহত হয়েছেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। শনিবার সকালে ইরানে আকস্মিকভাবে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
রয়টার্সকে সূত্রগুলো বলেছেন, হামলার শুরুতেই প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাহেদ এবং আইআরজিসি প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর প্রাণ হারান।
এর আগে ইসরায়েল জানিয়েছিল, তারা তাদের অনুসন্ধান থেকে জানতে পেরেছে বিপ্লবী গার্ড প্রধান, প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও ইরানের গোয়েন্দা শাখার প্রধান নিহত হয়েছেন।
শনিবারের সকালের হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও টার্গেট করা হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ একটি সূত্রের বরাতে দাবি করেছে, খামেনি মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় নিহত হয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে তারা এখন পর্যন্ত এ ব্যাপারে কিছু জানায়নি।সংগৃহীত ছবি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!