বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

স্পেন মার্কিন যুক্তরাষ্ট্রের দাস হবে না: উপ-প্রধানমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ১০:৩৬ পিএম

স্পেন মার্কিন যুক্তরাষ্ট্রের দাস হবে না: উপ-প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের উপ-প্রধানমন্ত্রী মারিয়া জেসুস মনতেরো বলেছেন, ‘মাদ্রিদ ওয়াশিংটনের দাস হবে না। ’ ইরানে হামলার জন্য নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে স্পেনের অস্বীকৃতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা নিশ্চিতভাবেই কারও অনুগত ভৃত্য হচ্ছি না। আমরা কোনো ধরনের হুমকি সহ্য করব না এবং আমরা আমাদের মূল্যবোধ রক্ষা করব।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন হামলায় স্পেনের ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় ওয়াশিংটন দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে।
এর আগে স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ সতর্ক করেছিলেন যে, এই সংঘাত একটি বড় ধরনের বৈশ্বিক বিপর্যয় ডেকে আনার ঝুঁকি তৈরি করছে।এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, ‘কারও প্রতিশোধমূলক ব্যবস্থা এড়ানোর জন্য আমরা এমন কিছুর অংশীদার হব না, যা বিশ্বের জন্য ক্ষতিকর কিংবা আমাদের মূল্যবোধ ও স্বার্থের পরিপন্থী।’সূত্র: আলজাজিরা।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!