সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ০৯:৩৩ এএম

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ডেইলি খবর আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রয়েছে। এর মাধ্যমে গত সপ্তাহের দাম বৃদ্ধির ধারাই ধরে রেখেছে জ্বালানি তেলের বাজার।  খবর রয়টার্সের

সোমবার (১৭ আগস্ট) গ্রিনিচ মান সময় রাত ১টা ২৮ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৫৫ ডলারে অপরিবর্তিত ছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১৪ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ২৬ ডলারে নেমে আসে।

এর আগে, গত সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআইদুই ধরনের তেলের দামই ৫ শতাংশের বেশি বেড়েছিল। হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) তেলবাহী ট্যাংকারে হামলা এবং লোহিত সাগর উপকূলে সৌদি আরামকোর তেল শোধনাগারে হামলার পর বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ে।

সিঙ্গাপুরভিত্তিক ফিলিপ নোভা-এর মার্কেট ইনসাইটস প্রধান প্রিয়াঙ্কা সচদেবার মতে, আগস্টের শুরুর দিকের দরপতন থেকে তেলের দাম প্রায় পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদি সমাধানের আশা কমে যাওয়ায় বাজারে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাবও আবার বাড়ছে।

তবে হরমুজ প্রণালিতে নতুন করে সংঘাতের স্পষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত তেলের দাম আরও বাড়ার সম্ভাবনা সীমিত বলে মনে করেন তিনি। বিশেষ করে তেলবাহী ট্যাংকার বা তেল অবকাঠামোয় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলে দাম বৃদ্ধির সুযোগ কম বলে রয়টার্সকে জানান তিনি।ছবি: সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!